বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : র‌্যাগিংয়ের অপরাধে ৬ ছাত্রকে আজীবন বহিষ্কার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৩৩ অপরাহ্ন
র্যা গিংয়ের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় গোপালগঞ্জে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে...

সবুজ শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি ।।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২ শিক্ষার্থীকে র‌্যাগিং করার অপরাধে ৬ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

৪ঠা ফেব্রুয়ারী’১৯ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ড জরুরী সভা করে এ সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ঐ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিপন আহম্মেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তূর্য হাওলাদার, নাদিম ইসলাম ও আশিকুজ্জামান খান লিমন।

সূত্রে জানা যায়, গত ২ঠা ফেব্রুয়ারী’১৯ শনিবার রাতে ঐ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ রাজেশ হোসাইন শিথিল ও মাহামুদুল হাসান নামে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে ঐ ৬ শিক্ষার্থী র‌্যাগ দেন। র‌্যাগিংয়ের ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়া হলে তা ভাইরাল হয়। যা এখন বিশ্ববিদ্যালয়সহ গোপালগঞ্জে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হল রুমে প্রক্টর ও সহযোগী আধ্যপক আশিকুজ্জামান ভূইয়ার নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রক্টোরিয়াল বোর্ড জরুরি সভায় বসে। সভা শেষে অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ৬ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় সুষ্ঠু বিচার পেয়েছেন বলে অন্যসৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন র‌্যাগিংয়ের শিকার হওয়া শিক্ষার্থী মোহাম্মদ রাজেশ হোসাইন শিথিল।

আগামীতে যাতে এ ধরনের র‌্যাগিংয়ের শিকার কোনো শিক্ষার্থী না হয় তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ