বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও ৯ বিচারপতির শ্রদ্ধা নিবেদন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৯:১১ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বঙ্গবন্ধু ও শহীদ তার পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি৷

উল্লেখ্য, এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, নূরে জান্নাত আরা সীমা, সৈয়দ ইসতিয়াক রেজা ও প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ওই একই দিনে দুপুর ১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনিযুক্ত ৯ বিচারপতি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নৃশংসভাবে শহীদ সকলের রুহের শান্তি কামনা করে সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় বিচারপতি শাহেদ নূরউদ্দিন, মুহম্মদ মাহবুব-উল ইসলাম, মোঃ জাকির  হোসেন, মোঃ মাহমুদ হাসান তালুকদার, মোঃ আখতারুজ্জামান, কাজী ইবাদত হোসেন, এ. কে. এম জহিরুল হক, কে. এম জাহিদ সারওয়ার ও কাজী জিনাত হকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ