ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ। পরবর্তীতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ছাড়াও জেলা ছাত্রলীগ ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আজ সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তারা৷ এছাড়াও, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অঙ্গ সহযোগী সংগঠন, জেলা কৃষক লীগ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি, নির্মাণ শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ ও নানান সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ও নিহত তার পরিবারের সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিন, শেখ রাকিব হোসেন, সিকদার নূর মোহাম্মদ দুলু, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, এম বদরুল আলম বদর, এস. এম আক্কাছ আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, শুকুর আহম্মেদ, শেখ তোজাম্মেল হক টুটুল, হাফিজুর রশিদ তারেক, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.