ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশবরেণ্য ১০০ চিত্রশিল্পীর শিল্পকর্ম নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
প্রসঙ্গত, `বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’ এবং `কারাগরের রোজনামচা’ গ্রন্থদ্বয় থেকে বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্রীভূত করে `বঙ্গবন্ধু জীবন থেকে চিত্রপটে’ শীর্ষক শিরোনামে এই ১০০ শিল্পর্মের নির্মাণ কাজ শুরু হয়েছে।
এই নির্মাণকাজে আব্দুল মান্নান, শহীদ কবির, নাজমা আক্তার, কেএমএ কাইয়ূম, জামাল উদ্দিন, নাইমা হক, নাসিম আহম্মেদ নাদমী, আফরোজা জামিল কঙ্কা, তরুণ ঘোষ প্রমুখ চিত্রশিল্পীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
You must be logged in to post a comment.