ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও চার মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর হোসেন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আশরাফ শেখ (৩৪) আদালতে হাজির ছিলেন।
জানা গেছে, আশরাফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামের বাসিন্দা। রায় প্রদানের পর তাকে আদালত থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) স্বপন পাল জানান, আশরাফ ২০০৭ সালের ১ মার্চ এক তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আশরাফকে একমাত্র আসামি করে আলফাডাঙ্গা থানায় নারী ও শশু নির্যাতন দমন আইনে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
You must be logged in to post a comment.