ফয়সাল হাবিব সানি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মাজার জিয়ারত করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল করিম (বিপিএম-পিপিএম)।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন৷
এসময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সানোয়ার হোসেন, ওসি অপারেশন সিরাজুল সরদার, এস. আই শাহ জামাল প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, দোয়া ও মোনাজাত শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল করিম টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন৷
You must be logged in to post a comment.