টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে ন্যাশনাল ফ্যান কারখানার শ্রমিকদের বিক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২০ জুন, ২০২০, ৭:৫৩ অপরাহ্ন

আশানুর রহমান, গাজীপুর।।

গাজীপুর মহানগর টঙ্গীর বিসিক শিল্প এলাকার ন্যাশনাল ফ্যান কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে। 

শনিবার (২০ জুন) শ্রমিকরা কারখানার গেইটে গিয়ে কর্তৃপক্ষের কাউকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভকারীরা কোন উপায়ন্ত না পেয়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়ার টঙ্গীস্থ নিজ বাসভবনে এসে বিক্ষোভ করে। এ সময় তিনি ধৈর্য্যসহকারে শ্রমিকদের সমস্যার কথা শুনেন। পরে শ্রমিকদের বেতন ও বোনাসহ সকল সমস্যা কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, কারখানা কর্তৃপক্ষ গত ৩১ মে কারখানাটি লে অফ ঘোষণা করে শ্রমিকদের বকেয়া বেতনসহ বোনাস দেওয়ার জন্য গেইটে নোটিশ ঝুলিয়ে দেয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ