ফয়সাল হাবিব সানি।।
`পাখি সম্পদ’ রক্ষার্থে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা। পাখির অভয়াশ্রম তৈরিতেই তার এই অভিনব উদ্যোগের কথা জানান তিনি।
উল্লেখ্য, তার (ডিসি’র) নিজস্ব অফিস ভবন ও বাসার আশপাশের এলাকার ফলদ গাছে পাখির বাসা স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অন্যদৃষ্টি ডট কমকে তিনি (শাহিদা সুলতানা) জানান, বর্তামানে গ্রাম ও শহরে আর আগের মতো পাখির কিচিরমিচির সমাগমে চারপাশ মুখরিত হতে দেখা যায় না৷ বিভিন্ন সময় পাখি শিকার করায় প্রতিনিয়তই দেশীয় প্রজাতির পাখি এই দেশ থেকে আজ বিলুপ্তির পথে।
তাই এমতাবস্থায়, আমাদের দেশের এই পাখি সম্পদকে টিকিয়ে রাখার নিমিত্তে মাটির হাঁড়ির বাসা স্থাপন করা হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও এই মাটির বাসা স্থাপন করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ফলশ্রুতিতে, ঝড়-ঝাপটা-বৃষ্টিতেও পাখিরা খুঁজে পাবে তাদের নিরাপদ আশ্রয়স্থল। আর এভাবেই আবারও পাখির কূজন আর কলকাকলিতে মাতোয়ারা হয়ে উঠবে সবুজ-শেফালীর এই সৌন্দর্যমাতৃকা।
You must be logged in to post a comment.