গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ৩:৪২ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি।।

আসন্ন ১৩ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশ এ সম্মেলন স্থগিত করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, আগামী ২১ ও ২২ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের কথা বিবেচনা করে জেলা আওয়ামীলীগের আগামী ১৩ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে।

তবে জেলা আওয়ালীগের এ ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছিলো জেলার আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন।

এছাড়াও, স্থানীয় পৌর পার্কে মঞ্চ এবং সড়কে সড়কে তোরণ নির্মাণের মধ্য দিয়ে ইতোমধ্যেই জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আমেজ বইছিলো পুরো গোপালগঞ্জজুড়ে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ