গোপালগঞ্জে ৫ সহস্রাধিক প্রবীণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৮:৩৫ পূর্বাহ্ন

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।

মুজিব বর্ষ উদযাপনকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদর উপজেলাসহ পাঁচ উপজেলায় ৫ সহস্রাধিক প্রবীণ বৃদ্ধ ও বৃদ্ধাকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা এজিএম হাইস্কুল মাঠ, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী হাইস্কুল মাঠ, কোটালিপাড়া উপজেলার উত্তর কোটালিপাড়া রামমোহন হাইস্কুল মাঠ, মুকসুদপুর উপজেলার উজানী হাইস্কুল মাঠ এবং কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া হাইস্কুল মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে সারা দিনভর প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান, নিজ নিজ উপজেলার চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা সিভিল সার্জন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলার গুরুত্বপূণ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসকরা ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করে থাকেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ