গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ৮:২৯ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি।।

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় ২ মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন৷

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটের সময় এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে। ঘটনাস্থল ছিলো কোটালিপাড়া উপজেলাস্থ দেবগ্রাম এলাকা।

ঘটনায় নিহতরা হলেন- জেলার কাশিয়ানী থানার পুলিশ কনস্টেবল এমদাদুল হক (৩০) এবং মটরসাইকেল আরোহী কোটালিপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮)।

এ বিষয়ে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান অন্যদৃষ্টি ডট কমকে জানান, কোটালিপাড়া-রাজৈর সড়কের কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামে ২টি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন গুরুতর আহত হন৷

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে ওইখানকার কর্তব্যরত চিকিৎসক পুলিশ কনস্টেবল এমদাদুল হক এবং মোটরসাইকেল আরোহী রঞ্জিত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গুরুতর আহত অপর ২ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কর্মরত ছিলেন। তিনি আজ মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ