গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্রের প্রাণ!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ৭:৪১ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে এ দুঘটনার সূত্রপাত ঘটে।

উল্লেখ্য, নিহত ওই ৩ ছাত্রই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র। পুলিশসূত্রে, নিহতদের নাম ও ঠিকানা জানতে পারা গেছে। নিহতরা হলেন- জেলার কাশিয়ানী উপজেলার  সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে দশম শ্রেণির ছাত্র সোহান তালুকদার (১৮), হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭) এবং নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮)।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে আনুমানিক পৌঁনে ২টায় কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেলস্টেশন থেকে একটি লোকাল ট্রেন রাজবাড়ির কালুখালীর উদ্দেশে ছেড়ে গেলে দুপুর ৩টার সময় বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়াসিন শরীফ নিহত হন। অন্য ২ মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকেও মৃত ঘোষণা করেন।

এদিকে, তাদের আকস্মিক এই মৃত্যুতে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এবং পুরো কাশিয়ানী উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ