ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ২২টি দেশের ৪২ জন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব৷
আজ ১৮ ডিসেম্বর (বুধবার) বিকেলে শ্রদ্ধা নিবেদন করেন এই প্রতিনিধি দলটি। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে `ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতাভুক্ত প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরের অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে `মুজিব বর্ষ-২০২০’ উদযাপনের লক্ষ্যে বঙ্গবন্ধুর আলোকময় সংগ্রামী জীবন ও স্বাধীন বাংলাদেশ জন্মলগ্নে তাঁর অনস্বীকার্য ভূমিকা সম্বন্ধে বাইরের রাষ্ট্রেও সচেতনতা সৃষ্টির উদ্দেশেই তাদের এ সফর। এরপর তারা (প্রতিনিধি দলটি) সুন্দরবন পরিদর্শনে যাবেন বলেও জানতে পারা যায়৷
You must be logged in to post a comment.