গোপালগঞ্জে গোলাগুলিতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ৮:৫৭ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি (স্টাফ রিপোর্টার)।।

গোপালগঞ্জের বনগ্রামে পূর্ব শত্রতার জের ধরে স্থানীয় দু’পক্ষের গোলাগুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম রনি হাওলাদার (১৬)। জানা গেছে, নিহত রনি হাওলাদার ওই এলাকার আনোয়ার হাওলাদরের ছেলে। উল্লেখ্য, বলাইকড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো তার।

স্থানীয় সূত্রে জানতে পারা যায়, পূর্ব কলহের জেরে বনগ্রাম পূর্বপাড়ার মোল্ল্যা বংশ ও শেখ বংশের মধ্যে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হলে রনি হাওলাদার (১৬) ঘটনাস্থলেই নিহত হন। এসময় উভয় পক্ষের ১৫ জন গুরুতর আহত হন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত রনির লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ