গোপালগঞ্জে কম্বল পেলেন ৫০০ প্রতিবন্ধী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৭ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার ৫০০ প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেয়া হয়। এসময় তাদের হাতে কম্বল তুলে দেন পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ।

এ বিষয়ে পৌর মেয়র মোঃ কামাল হোসেন অন্যদৃষ্টি ডট কমকে বলেন, এ ধরণের সমাজসেবামূলক ও মানবিক কাজে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করা উচিৎ। মারুফ কল্যাণ ফাউন্ডেশনের এই কার্যক্রমে আমরা গর্ববোধ করছি।

এছাড়াও, ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ নামে আমার প্রতিবন্ধী সন্তান ছিলো। সে আর এই পৃথিবীতে নেই৷ তার স্মৃতি রক্ষার্থে মারুফ কল্যাণ ফাউন্ডেশন গড়ে তোলা হয়।

বর্তমানে ফাউন্ডেশনটি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এবং অসহায়দের সেবায় সবসময় নিয়োজিত রয়েছে।  

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ