গোপালগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৬:০২ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার ।।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রঞ্জন বালা (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে উক্ত উপজেলার জালিরপাড়া ইউনিয়নের উল্লাবাড়ি উত্তরপাড়া গ্রামের একটি জমিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ উল্লেখ্য, মৃত রঞ্জন বালা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রণজিৎ বালার পুত্র।

এ বিষয় পুলিশ ও স্থানীয় সূত্র অন্যদৃষ্টি ডট কমকে জানান, আজ সকালে ওই জমির মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন৷ পরে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এছাড়াও, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা এ কে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা অবধি প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব নয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ