ফয়সাল হাবিব সানি।।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম মোল্লাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে গোয়ালা গ্রামে তাদের নিজ বাসভবন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পুলিশ প্রাইমনিউজ বিডি ডট কমকে জানান, মামলার বাদী জামিলা বেগমের একটি মামলায় গতকাল (মঙ্গলবার) গোপালগঞ্জ কোর্ট থেকে জামিন পায় উক্ত গোয়ালা ইউপি চেয়ারম্যান শফিকুল আলম৷
এরপর মামলার বাদী জামিলা বেগমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর সূত্র ধরে, মুকসুদপুর থানায় বাড়িতে হামলার ঘটনায় আরেকটা মামলা হয়৷ উপর্যুপরি মামলা নং ২২।
এই ঘটনার জের ধরেই পুলিশ চেয়ারম্যান শফিকুল আলমসহ ৪ জনকে সকালে গ্রেফতার করে। বর্তমানে তাদেরকে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.