ফয়সাল হাবিব সানি (স্টাফ রিপোর্টার)।।
জাতীয় স্কেলে বেতন দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রাম পুলিশ বাহিনী মহাসমাবেশ করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের প্রধান ফটকে (১ নম্বর ফটকে) এ মহাসমাবেশ করেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি উক্ত মহাসমাবেশের আয়োজন করেন। আর টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আমানত বিশ্বাসের সভাপতিত্বে মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ নাসের, কেন্দ্রীয় নেতা লাল চাঁদ মিয়া, অর্থ সম্পাদক বিশ্বনাথ বিশ্বাস প্রমুখ। বক্তব্যে বক্তারা জাতীয় বেতন কাঠামোর আওতায় তাদের অন্তর্ভুক্তিকরণের জোর দাবি জানান। দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এ মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে মহাসমাবেশ শেষে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
You must be logged in to post a comment.