গাজীপুর জেলা মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৮:১৭ অপরাহ্ন
গাজীপুর জেলা মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

আশানুর রহমান, গাজীপুর।।

গাজীপুর জেলা পুলিশের মে/২০২০খ্রিঃ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত।

অপরাধ সভায় জেলা পুলিশের কোন সদস্য যে কোন ধরনের ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কঠিন হুশিয়ারি দেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক), সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

অপরাধ সভার সভাপতি পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম উপস্থিত সকলকে দুর্নীতি ও মাদক থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ করান।

এছাড়াও জেলার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সকল অফিসারদের কাজে গতি আনার নির্দেশ দেন। অপরাধ ঘটার আগেই অপরাধীদের প্রতিহত করতে নির্দেশ দেন।

পুলিশিংকে জনগনের দ্বারগোড়ায় নিয়ে যাবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়। পুলিশকে জনগনের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

এছাড়াও সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক সকল সমস্যা প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ