অন্যদৃষ্টি ডেস্ক।।
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও টঙ্গীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
You must be logged in to post a comment.