গাজীপুরে কোনাবাড়ী শাহীন স্কুলে গোপনে পরীক্ষা নেওয়ায় জরিমানা

আশানুর রহমান, গাজীপুর ।।
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৮:০৩ অপরাহ্ন

সরকারি নির্দেশ অমান্য করে গোপনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় গাজীপুরের কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার কোনাবাড়ীর জরুন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি আরো জানান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ওই প্রতিষ্ঠানের পরিচালক রেজাউল করিম সরদারের কাছ থেকে জরিমানার ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ