গাজীপুরের টঙ্গী আগুন লেগে ৩০টি কক্ষ পুড়ে ছাই

আশানুর রহমান গাজীপুর।।
শনিবার, ১১ জুলাই, ২০২০, ৯:৩৯ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বাড়িটির ৩০টি কক্ষসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মরকুন পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি আপদকালিন দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিনটি বাড়ির মালিক জলিল, আহিদ, সিদ্দিক। জলিলের বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ