গাজীপুরের চন্দ্রায় পোশাক শ্রমিকদের জন্য করোনা ল্যাব চালু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুন, ২০২০, ৩:৩৫ অপরাহ্ন

আশানুর রহমান, গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় পোশাক শ্রমিকদের জন্য করোনা ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিএমইএর এ ল্যাব উদ্বোধন করা হয়।

সংগঠনটি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহযোগিতায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আরও দুটি ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে।

বিজিএমইএ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে দেশে প্রথম বিশ্বমানের ল্যাব চালু করা হয়েছে। চন্দ্রার ড. ফরিদা হক মেমোরিয়াল হাসপাতালে কার্যক্রম চলবে।ল্যাবটিতে প্রতিদিন ৪০০টি করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। প্রয়োজনীয় ওষুধ ও খরচ বহন করবে বিজিএমইএ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শ্রম সচিব কে এম আবদুস সালাম, বিজিএমইএর সভাপতি রুবানা হক, বাডাসের সভাপতি ডা. এ কে আজাদ খান প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ