বিশেষ প্রতিবেদক।।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে।
প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিটি বৎসর ছাত্র -ছাত্রীদের বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন এবং ভালো রেজাল্ট করানোর উদ্দেশ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম শেখ বলেন – ভালো রেজাল্ট নিয়ে যাবে উন্নত জীবনে।
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই দৃঢ় মনোবল প্রকাশ করেন সভাপতি। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শিক্ষার মান উন্নয়ন জরুরি। তিনি শিক্ষক এবং অবিভাবকের সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিমলানন্দ বসু বলেন – শিক্ষক এবং অবিভাবকের সহযোগিতাই আসতে পারে ভালো ফলাফল।
ছাত্র- ছাত্রীদের হাতে মোবাইল ফোন দেওয়া বন্ধ করুন এবং ভালো ফলাফল করতে সহযোগিতা করুন।
সহকারী প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান বলেন একটি ভালো ফলাফলের জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্ঠা। কারোর একার পক্ষে ভালো ফলাফল আশা করা যায় না।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ জনাব আবুল হোসেন, জনাব আব্দুল হালিম খান, জনাব মনির হোসেন, জনাব বি এম বোরহান উদ্দিন, জনাব ইস্রাফিল হোসেন, শিল্পী আক্তার এবং ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য মোঃ আবদুর রাজ্জাক, মোঃ সিরাজ শেখ, নিজাম ঢালী।
শিক্ষানুরাগী সদস্য জনাব আব্দুল কুদ্দুস (সাবেক প্রধান শিক্ষক)। বক্তারা বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশের গুরুত্ব অনেক। এই বাস্তবতা উপলব্ধি করে আজ অনুষ্ঠিত হলো কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশনে এস এস সি পরীক্ষার্থীদের মা সমাবেশ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মা সমাবেশ।
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে মা সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষিত জাতি গঠনের জন্য প্রয়োজন মাদের বিশেষ তদারকি। সন্তানদের ভালো মন্দ দেখার দায়িত্ব মাদের ওপরই বেশি। বাবারা সংসারের ভরণপোষণ করার জন্য বেশির ভাগ সময় বাইরে থাকতে হয় উপার্জন করার জন্য। সেহেতু সন্তানের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মায়ের ভূমিকাই মুখ্য।
You must be logged in to post a comment.