আশানুর রহমান, গাজীপুর।।
গাজীপুরের কালিয়াকৈরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু হয়েছে।
রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাজেরা বেগম (৪৮) সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তার জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে হাজেরা বেগমের মৃত্যুতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
You must be logged in to post a comment.