অসহায় শিশুদের মাঝে নিজ হাতে খাবার তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৯ পূর্বাহ্ন

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের ঘোষেরচর এলাকায় `সরকারি শিশু পরিবার’ অনাথ আশ্রমে অসহায়ভাবেই বেড়ে উঠছিলো পরিবার-পরিজনহারা ৭৬ জন শিশু।

এবার অনাথ আশ্রমের এই শিশুগুলোকেই থালায় নিজ হাতে ভাত বেড়ে দিলেন গোপালগঞ্জের ভিসি শাহিদা সুলতানা। এমনই এক ছবি ভাইরাল হয়েছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখার আর খোঁজ খবর নেওয়ারও তেমন আপন কেউ নেই তাদের।  কিন্তু ডিসি শাহিদা সুলতানা তাদের থালায় বেড়ে দেন পোলাও আর মাংস। তাদের শারীরিক অবস্থারও খবরাখবর নেন তিনি৷ এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করা হলে শাহিদা সুলতানার প্রশংসা করতে থাকেন অনেকেই।  এভাবেই প্রশংসায় পঞ্চমুখ হতে থাকেন গোপালগঞ্জের এই ডিসি।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার মল্লিক বলেন, `মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ওই অনাথ আশ্রমের শিশুদের মাঝে পোলাও, মাংস, দই, মিষ্টি ও পানীয়সহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। এসময় গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা নিজ হাতে তাদের মধ্যে খাবার পরিবেশন করেন। এতে করে কিছুটা হলেও তাদের মধ্যে মাতৃত্বের অভাব ঘুচেছে বলে আমি মনে করি।’

এদিকে শাহিদা সুলতানা অন্যদৃষ্টি ডট কমকে বলেন, `সরকার এই অবহেলিত শিশুগুলোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি শুধুমাত্র একজন উৎস হিসেবে তাদের মাঝে গিয়েছিলাম। তাদের শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছি আমি। আমি মনে করি, এই বিষয়টা শুধু সরকার বা জেলা প্রশাসনের দায়িত্ব নয়। আমরা সমাজের সকলেই যদি একটু সচেতন হতে পারি তাহলে এই শিশুগুলোও হতে পারে আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা। তাদের প্রতি আমাদের মানবিক হতে হবে; আমরা সমাজের সকলে মিলে একটু মানবিক হলেই তারা জীবনে নতুন আশার আলো খুঁজে পেতে পারে৷ জাতীয় দিবসসহ পারিবারিক দিবসগুলোতেও তাদেরকে আমরা আমাদের পরিবারেরই অংশ মনে করে কাছে টেনে নিতে পারি।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ