বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে। মহান বিজয় দিবসে যার নাম চির অম্লান হয়ে থাকবে বাঙালি জাতির অন্তরে তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় একদিন আমরা পরাধীনতার শৃঙ্খলে বন্দী ছিলাম। যার বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশকে স্বাধীন করার জন্য তিনি ঘোষণা করেছিলেন ” প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল ” তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করতে এই বাংলার বুকে যার জন্ম হয়ে ছিল তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলার ইতিহাসে এক অবিস্মরনীয় ব্যক্তিত্ব। যিনি ছিলেন স্বাধীনতার স্বপ্ন পুরুষ। যিনি কখনো মৃত্যুকে ভয় করেননি। বাংলাকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেছেন। বাংলার স্বাধীনতা অর্জনের জন্য তিনি বার বার কারাবন্দী হয়ে ছিলেন।
বাংলার স্বাধীনতা অর্জনই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।বাঙালি জাতির কল্যানে নিবেদিত প্রাণ তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোর দিশারি হয়ে যার জন্ম তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির মুক্তির সনদ ছিল যার হাতে তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি ছিলেন বাঙালি জাতির পথপ্রদর্শক। বাঙালি জাতির অহংকার, বাঙালি জাতির গর্ব। বাঙালি জাতির উন্নয়নের সিড়ি। যার স্বপ্ন ছিল বাঙালি জাতিকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করা। বাঙালি জাতিকে শোষণ ও বঞ্চনার হাত মুক্ত করা। বাঙালি জাতিকে বিশ্বের দরবারে সর্বোচ্চ মর্যাদার আসনে উপনীত করা।
ধন্যবাদান্তে
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাশিস ( কেন্দ্রীয় কমিটি)
You must be logged in to post a comment.