গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন।

তিনি জানান, অতিরিক্ত ২৬ প্লাটুন সদস্য মোতায়েনের ফলে জেলায় বিজিবির মোট মোতায়েন করা সদস্যের সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুনে দাঁড়াবে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ