নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা উল্লেখ করা হয়নি। তবে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে
আবেদনের পদ্ধতি
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৮ জুলাই, ২০১৯
You must be logged in to post a comment.