ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্য দিয়ে সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসির) প্রতি বছরের ন্যায় বার্ষিক বনভোজন ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২১ইং বৃস্পতিবার দিন ব্যাপী সিলেট টিটিসিতে কর্মরত কর্মচারী সহ সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দের ফ্যামেলি নিয়ে সিলেট এয়ারপোর্ট থানা দিন ৩নং খাদিমপাড়া ইউনিয়নে অবস্থিত বর্তমান সময়ের সোস্যাল মিডিয়ায় আলোচিত নিলাপাড়া ‘‘ট্রি ট্রপ” পিকনিক সেন্টারে নানা আয়োজনের মধ্য দিয়ে বনভোজন ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়।
এ সময় পিকনিক সেন্টারের ভেতরে বাচ্চাদের নিয়ে নানা খেলাধুলা ও প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিকেলে ৪টায় বাচ্চাদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট টিটিসির অধ্যক্ষ ওলি উল্লাহ মোল্লা। আরও উপস্থিত ছিলেন সকল ট্রেডের প্রশিক্ষকবৃহ সহ অন্যান্যরা ।
You must be logged in to post a comment.