ঝিনাইদহে বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তৈয়ব আলী (৪৪) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে একটি বহুতল ভবনে রঙের কাজ করার সময় তিনি পড়ে যান। নিহত তৈয়ব আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন শ্রমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিলেন| ভবনের তৃতীয় তলার মাত্র দেড় ফুট দূরত্ব দিয়ে গেছে ওজোপাডিকোর হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন| কাজ করার সময় ˆ
তৈয়ব আলী বিদ্যুৎস্পৃষ্ট হন| তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে আশপাশের দোকানের কয়েকজন ছুটে এসে চারতলার ছাদ থেকে রঙের বালতির দড়ি দিয়ে তাকে উপরে তোলার চেষ্টা করেন| কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বিদ্যুত লাইনের ওপর এবং পরে নিচে সড়কের ওপর পড়ে যান। এতে তার মাথা ফেটে রক্তপাত হয়| সে সসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
তৈয়ব আলীর সঙ্গে কাজ করা অপর শ্রমিক নাইমুল ইসলাম বলেন, আমরা দুজন সকাল থেকে ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সামনের অংশে রঙের কাজ করছিলাম| সাড়ে ১০টার দিকে ˆতয়ব ভাই বিদ্যুৎ¯স্পৃষ্ট হন| তখন আশপাশের কয়েকজন এসে রঙ তোলার বালতি দিয়ে তাকে ছাদে তোলার চেষ্টা করেন কিন্তু তিনি নিচে পড়ে যান| কাজের সময় তাদের কোনো সেফটি বেল্ট ছিল না এবং ভবনের একেবারে পাশ দিয়েই হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন গেছে বলে যোগ করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এসএম আশরাফুজ্জামান সজীব জানান, তৈয়ব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, বহুতল ভবনে কাজ করার সময় এক রঙমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।