শরীয়তপুরে সংঙ্ঘবদ্ধ চোর চক্রের আতঙ্কে হাজারো পরিবার!

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের সম্প্রতি কালে ঘটে যাওয়া একটি চুরির ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও জন প্রতিনিধি-সহ একা ধিক ব্যক্তির সাথে আলাপ কালে জানা যায় দির্ঘদিন যাবত শৌলপাড়া গয়ঘড় খলিফা কান্দী গ্রামে সঙ্ঘবন্ধ একটি চোর-চক্র রাতের আধারে প্রতিনিয়ত বিভিন্ন বাড়িতে নানা কৌশলে ঘড়ে ঢুকে নগদ টাকা, স্বর্ণ অলংর, মোবাইল ফোন, ঘড়ের আসবাবপত্র, অটোরিকশা, গবাদী পশু-সহ বিভিন্ন মালা-মাল চুরি করে নিয়ে যায়।

এই চোর চক্রের আতঙ্কে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো পরিবার।

গত ২২ আগস্ট খলিফা কান্দী গ্রামে মৃত্যু নুরহোসেন শেখ এর, বাড়িতে বিল্ডিংয়ের লোহার দর্জা ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ ও নগদ নব্বই হাজার টাকা চুরি করে নিয়ে যায় ওই চোর চক্রের ছয় সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পালং মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেলে তথ্য প্রযুক্তির ব্যবহার করে গত ২৭ আগস্ট চোর চক্রের পাঁচ সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়।

গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়েনর বিল দেওনিয়া গ্রামের শব্দর আলী মাদবরের ছেল আতাহারা আলী মাদবর, শৌলপাড়া ইউনিয়নের আলমগীর বেপারীর ছেলে রুবেল বেপারী,আব্দুল করিম খানের ছেলে সিপলু খান, সিরাজ খলিফার ছেলে সাগর খলিফা, মজিদ সরদারের ছেলে সুমন সরদার, তবুও যেন চোর-চক্রের আতঙ্ক কাটছে না, ওই এলাকার হাজারো পরিবারের।

তাদের দাবি এই চোর-চক্রের সাথে জরিত রয়েছেন স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহল। তাদেরকে যদি আইনের আওতায় না, আনা যায় চুরির মাত্রা আরও অনেকটা বেরে যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ