আরো দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলার দুই ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কলেজ দুটির নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি হতে যাওয়া দুই কলেজ হলো- ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলাধীন রুহিয়া ডিগ্রি কলেজে এবং ভুল্লী উপজেলাধীন ভুল্লী ডিগ্রি কলেজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলাধীন রুহিয়া ডিগ্রি কলেজ এবং ভুল্লী উপজেলাধীন ভুল্লী ডিগ্রি কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং (প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কার্য সম্পাদনের ব্যয় ব্যতিত) নগদ ও ব্যাংকে সংরক্ষিত টাকা ব্যয়ের ওপর ২৩ আগস্ট থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানকে পরিদর্শনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়’ ও গাবতলী উপজেলাধীন ‘গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়’ সরকারি করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ