সিলেটে লোভ দেখিয়ে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে এক লম্পট। ১০ মার্চ (বুধবার) মামলা দায়ের করেছে নির্যাতিত শিশুটির পিতা। জানযায়, সিলেটের শহরতলীয় শাহপরাণ থানাধীন সৈয়দপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মামলা দায়ের পর থেকেই মুল হোতা ফেসবুক লাইভধারী পরিচিত মুখ খায়রুল আলম সুমন পলাতক রয়েছে। মামলার তন্তকারী কর্মকর্তা এসআই অন্নপূর্ণা তালুকদার ঘটনার সত্যতা পেয়েছেন বলে তথ্যটি নিশ্চিত করেন।
মামলায় আসামী করা হয়েছে, ওসমানীনগর গ্রামের মানিক মিয়ার মিয়ার ছেলে খায়রুল আলম সুমন (৪০) আসামী করা হয়েছে। বর্তমানে সুমন শাহপরাণ থানাধীন সৈয়দপুরের সবুজ ভিলার ২য় তলায় বসবাস করে আসছে।
জানা যায়, গত ৯ মার্চ দুপুরে সাড়ে ৩বছরের শিশুটি খায়রুল আলম সুমনের বাসায় গিয়ে তার মেয়ের সাথে খেলাধুলা করছিল। এসময় সুমন শিশুটিকে মজা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একাধিকবার যৌনপীড়ন করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি তখন কান্নাকাটি করলে সুমন তখন এ বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির মা শিশুটিকে গোসল করাতে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে। তখন শিশুটি তার মাকে সার্বিক বিষয় খুলে বলে।
শিশুটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করেন। মামলার পর আসামী লাপাত্তা থাকলে পুলিশ আসামীকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
You must be logged in to post a comment.