সিলেটে জুড়ে যাদের বাড়ি নেই,ঘর নেই, দিন শেষে রাতে ঘুমানোর কোন আশ্রয় নেই। তাদের নির্মাণ করে দিচ্ছে বর্তমান সরকার মাথা গোছার ঠাই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে।
দেশের অন্যান্য জেলার তুলনায় সিলেটেও এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ হাজারের পরিবারকে বাড়ি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। যাদের দেওয়া হচ্ছে, তাদের বেশির ভাগই কোন জায়গা, জমি ও ঘর নেই।
সিলেট জেলায় ৪ হাজার ১৭৮টি পরিবারকে এ ধরনের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এ ঘরগুলোর নির্মাণ খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরের ভেতরে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম করা হয়েছে।
সূত্রে জানা গেছে, সিলেট জেলার মধ্যে সিলেট সদরে ১৪৪টি, দক্ষিণ সুরমায় ১২০টি, বিশ^নাথে ৬৬৯টি, ওসমানীনগরে ৫৩৩টি, বালাগঞ্জে ৮৭৫টি, বিয়ানীবাজারে ১০৪টি, গোলাপগঞ্জে ২০০টি, ফেঞ্চুগঞ্জে ১৩০টি, গোয়াইনঘাটে ৫০০টি, কানাইঘাটে ১৯৩টি, জৈন্তাপুরে ৩৩০টি, জকিগঞ্জে ১৩০টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ২৫০টি ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।
You must be logged in to post a comment.