সিলেটে পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে দুই আওয়ামীলী নেতা বাহিষ্কার হয়েছেন। দলের সিদ্ধান্ত উল্টে নিজের মত পৌর নির্বাচনে অংশ গ্রহণ করায় তাদের গণেশ উল্টে দেওয়া হলো দল থেকে।
বহিষ্কার করা হলো সিলেটের গোলাপঞ্জে আওয়ামীলীগে পরিচিত মুখ গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।
১৮ জানুয়ারি (সোমবার) এক জরুরী বৈঠকে আওয়ামী লীগের বর্ধিত সভায় ও সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দলে নেতাকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্ককার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দির খান।
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাইয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। মনোনয়ন প্রত্যাশী ৬ জন হলেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।
দলের সিনিয়রদের মতে সব দিক চিন্তা ভাবনা করে মনোয়ন দেওয়া হয় আওয়ামীলীগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদকে এবং নৌকা প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন রাবেল ও পাপলু। যার কারণে এভার গোলাপগঞ্জ পৌরবাসীর ধারনা এ নির্বাচনে আওয়ামীলীগের ভোট ভাগা- ভাগির কারণে বিএনপি প্রার্থী জয় হওয়ার আশংকা দেখছেন।
You must be logged in to post a comment.