সিলেটে চাচা হত্যার ২২ বছর ভাতিজা গ্রেফতার

আবুল কাশেম রুমন,সিলেট:
বুধবার, ১০ মার্চ, ২০২১, ৯:২২ পূর্বাহ্ন

পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯৯ সালে দু’পক্ষের সংঘর্ষে খুন হন আজির উদ্দিন। চাচা হত্যার পর গা ঢাকা দেন ভাতিজা আবুল কালাম। কখনও ভাবতে পারেনি আবুল কালাম গ্রেফতার হবে। নিজের জীবন সাজিয়ে ছিলেন নিজের মত করে আশ্রয় নেন মৌলভীবাজার জেলার বড়লেখা বিছরাবন্দে। সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিয়ে করে স্ত্রী সন্তানদের নিয়ে নিরাপদ জীবন কর ছিলেন।

৮ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় বড়লেখার সুরমা ব্রিকফিল্ড থেকে তাকে  গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ। সে মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের সফর উদ্দিনের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিয়ানীবাজার থানার এএসআই জিতু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বড়লেখার বিছরাবন্দে অভিযান চালায়। এ সময় ব্রিকফিল্ড থেকে হত্যা মামলার পলাতক আসামী আবুল কালামকে গ্রেফতার করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় পুরো  গ্রেফতার প্রক্রিয়া মনিটরিং করেন।

পূর্ব বিরোধের জের ধরে ১৯৯৯ সালে ভাতিজাদের সাথে দু’পক্ষের সংঘর্ষে খুন হন একরাম আলীর পুত্র আজির উদ্দিন। এ ঘটনায় আবুল কালামসহ ৫জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা রুজু হয়। পুলিশ মামলার তদন্ত শেষে সিলেটের আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২০০০ সালে তার
বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

এ মামলার (জিআর-১৮১/৯৯) অপর আসামীরা জেল  খেটে বর্তমানে জামিনে রয়েছেন। এরমধ্যে একজন মারা গেছেন। তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন কালাম।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, বিয়ানীবাজার থানার গ্রেফতারি পরোয়ানা তালিকার এক নম্বরে নাম রয়েছে ধৃত আবুল কালামের।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ