সিলেটের মোগলাবাজার এলাকার এক ছাত্রীকে গণধর্ষণ ! গ্রেফতার-২

আবুল কাশেম রুমন,সিলেট:
রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৫:২৩ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের তুরখলা এলাকায় এক মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা যায়, তুরখলা ইসলামি বালিকা মাদ্রাসার এক নবম শ্রেনীর ছাত্রী (১৪) গত ২০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে পায়ে হেটে বই আনার জন্য মাদ্রসায় যাচ্ছিল। এসময় সিএনজি অটোরিকশা চালক মুহিবুর রহমান তাহার সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-১২৪৭) জোরপুর্বক  মেয়েটিকে তুলে অচেতন করে ফেলে। এরপর তাকে জালালাবাদ থানাধীন খালপাড়স্থ  ২নং আসামী আদিলের দোকানের পেছনের একটি কক্ষে আটকিয়ে রেখে মামলার ৮ আসামী কিশোরীকে গণধর্ষণ করে। জালালাবাদ থানাধীন খালপাড় গ্রামের সোনা মিয়ার ছেলে আদিলকে (২২) ও বিশ্বনাথ থানাধীন মাতাবপুর গ্রামের চেরাগ আলীর ছেলে মুহিবুর রহমানকে (৩৭) ধর্ষণ মামলায় গ্রেফতার করে পুলিশ।

২৭ ফেব্রুয়ারী ধর্ষিতার পিতা মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মহানগর পুলিশ থানার মামলা (নং-৩১) তাং ২৭ ফেব্রুয়ারী ২১ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংধোধনী ২০০৩) এর ৭/৮/৯(৩)৩০ এর অধ্যাদেশে মামলা রেকর্ড করায়। ইতোমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে । তারা হলেন সিলেটের বিশ্বনাথ মাতাবপুর গ্রামের চেরাগ আলীর পুত্র মুহিবুর রহমান (৩৭), খালপাড় এলাকার সোনা মিয়ার পুত্র আদিল (২২)। দুজনকে জেল জাহতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ