সিলেটের গোলাপগঞ্জে পুলিশ ফাঁড়িতে প্রতিবাদ সভা

আবুল কাশেম রুমন,সিলেট:
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৫২ অপরাহ্ন

গোলাপগঞ্জে উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর বাজার থেকে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হামলা করে কতিপয় সন্ত্রাসী যুবক। এসময় গ্রেপ্তারকৃত যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির উদ্যোগে গত ১৫ ফেব্রুয়ারি সোমবার বাদ মাগরিব পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজি উল্লাহ খান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন, রাজনীতিবিদ আলিম উদ্দিন বাবলু, সাবেক মেম্বার জামাল উদ্দিন, সালেহ আহমদ, কামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী উস্তার উদ্দিন, লুৎফুর রহমান মাষ্টার, আব্দুল করিম, রুহুল আমীন, উত্তর আলমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া, মুহিব আলী, আব্দুর রহমান, হাসন আলী, মিনহাজ উদ্দিন, সালেহ আহমদ সাকের, লোকমান আহমদ, বাহার উদ্দিন প্রমুখ। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় আলোচনাক্রমে পুলিশের ওপর হামলাকারীদের নাম এলাকাবাসী সনাক্ত করে হামলাকারীদের নাম কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর কাছে প্রদান করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবী জানান।

হামলাকারীরা হচ্ছে- উত্তর আলমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মিছবাহ উদ্দিন ও আফছার উদ্দিন, আব্দুস সোবহানের ছেলে জুবেল আহমদ, আব্দুল খালিকের ছেলে জামিল আহমদ, আব্দুল মতিনের ছেলে আসু মিয়া সহ শাপলা যুব সংঘের কয়েকজন সদস্য।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যার সময় ছিনতাই মামলার আসামী উত্তর আলমপুর গ্রামের পংকি মিয়ার ছেলে রেদওয়ান আহমদ-কে গ্রেফতার নিয়ে যাওয়ার সময় পুলিশ উপর হামলার ঘটনা ঘটে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ