সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটিতে লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম : সহকারী প্রকৌশলী
পদসংখ্যা : তড়িৎ ১০, যান্ত্রিক ৬, পুরকৌশল ৪
যোগ্যতা : বিএসসি ইন ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল।
বেতন : ৫২,০০০ টাকা
ভাতা ও অন্যান্য সুবিধা : সিপিজিসিবিএল এর পে-স্কেল-২০১৬ অনুযায়ী, বাড়ি ভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্যৎ তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা রয়েছে।
চাকরির ধরন : প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
অনলাইনে এই ওয়েবসাইটের (http://cpgcbl.teletalk.com.bd/home.php) মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদন ফি : ১০০০ টাকা
আবেদনের শেষ সময় : ৩০ জুলাই ২০২২
You must be logged in to post a comment.