সরিষাবাড়ীতে ওষুধের ৭ দোকানকে জরিমানা

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৮:২৬ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স সংলগ্ন ও শিমলা বাজারের ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়। এতে ৭টি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অপরিচ্ছন্নতা ও লাইসেন্স না থাকার কারনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা সহকারী পরিচালক গৌরী রানী বসাক প্রমুখ। সরিষাবাড়ী হাসপাতাল সংলগ্ন ভাই ভাই মেডিকেল ৩ হাজার, মাহাদী মেডিকেল হল ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল হল ২ হাজার, মাওয়া মেডিসিন কর্ণার ১ হাজার, ইউসুফ মেডিকেল হল ২ হাজার, শিমলা বাজার ভাই ভাই সার্জিক্যাল এন্ড মেডিসিনকে ১ হাজার ৫ শত, মাস্ক না থাকায় ৫শত ও অঞ্জলী ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্যাপশন-সরিষাবাড়ীতে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান-ছবি-এম এ মান্নান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ