শ্রীপুর সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে প্রভাষকের ফৌজদারি মামলা।

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ৮:৩৬ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ এনে মামলা দায়ের করেছন একই কলেজের গণিত বিভাগের প্রভাষক আব্দুল আলীম মিয়া।

মামলার বিবরণে বাদী অভিযোগ করেন,কলেজের বিভিন্ন বিষয় নিয়ে চলে আসা বিবাদের কারনে গত (২৫ আগষ্ট) রবিবার সকালে কলেজ গেটে উক্ত অধ্যক্ষ নির্মল সাহা বাদী আব্দুল আলীমকে পেয়ে জীবন নাশের উদ্দেশ্যে লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত করে।পরে জীবন নাশ করা হবে মর্মে হুমকি দেয়।এ ঘটনার সাথে আরো ২/৩ জন জড়িত বলে মামলার এজাহারে তিনি উল্লেখ করেন।

মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে (২৭ আগষ্ট) মঙ্গলবার সকালে দঃবিঃ/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩০৭/৫০৬ (২) ধারায় এ মামলা দায়ের করা হয়।আদালত মামলাটি আমলে নিয়ে আগামী (৩ অক্টোবর) মঙ্গলবার ২০১৯ সপ্তম কার্যদিবসের মধ্যে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পুর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ