শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দাবীতে রাস্তায় শিক্ষার্থীরা

আবুল কাশেম রুমন,সিলেট:
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮:১১ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া লেখার ব্যাঘাত ও অনলাইনে ক্লাস নিতে অনিহা ,নানা বিষয় নিয়ে ক্ষেপে উঠেছে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিঘ্রই খুলে দেওয়ার দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে  দেওয়ার দাবি জানান শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে। এসময় তারা প্রায়  দেড় ঘণ্টা চৌহাট্টায় সড়ক অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫/৬ শতাধিক শিক্ষার্থী মানবন্ধনে যোগ দেয়। তারা তাদের বক্তব্যে বিভিন্ন দাবী দাওয়া সরকারের কাছে তুলে ধনের।

মানবব্ন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান মাস্টার্সসহ সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং স্বাস্থ্যসুরক্ষা মেনে দ্রুত সকল শিক্ষাপপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস খুলে  দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ