মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট জানিয়েছে, এ দাবি মানা হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারি শীর্ষ সূত্রের বরাতে জানিয়েছে, ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকার তার পাশেই রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবে না। তবে সরকারি সূত্র বলছে, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত বিবেচনা করছে না।
এক শীর্ষ সরকারি কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পদত্যাগ নেওয়াই সবচেয়ে সহজ সিদ্ধান্ত। কিন্তু জনগণ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, আমরা তা পালন করব।
একই সঙ্গে সরকার জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধানে কাজ চলছে।
সরকারি সূত্রের দাবি, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
You must be logged in to post a comment.