শরীয়তপুরে ঘুর্ণিঝর আকফাঁনের প্রভাবে গত মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে রবিশস্য, শীতকালীন সবজি ও বোরো বীজতলা নিয়ে চল্লিশ শতাংশের বেশি ক্ষতির আশস্কা মনে করছেন প্রান্তিক কৃষকরা।
বিপাকে পড়েছেন তারা। মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে; নিচু জমিতে পানি জমে ধান কাটা ও মাড়াই অনিশ্চিত হয়ে পড়েছে। সদ্য রোপণ করা পিয়াজ,রসুন, কালো জিরা, সরিশা, কলই ও শীতকালীন সবজি এবং বোরো ধানের বীজতলাতেও পানি জমেছে। এতে সবজির চারা ও বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।
শরীয়তপুর সদর উপজেলা-সহ ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে পিয়াজ, রসুন, কালোজিরা, লাউ, বেগুন, আলু, ফরাস শিম ও করলার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের অভিযোগ, এ বছর সরকারিভাবে রবিশস্যের বীজ পাননি; আলুর বীজ কেজি প্রতি ৭০–৮০ টাকা দিয়ে কিনেছেন।
কৃষকরা আরও জানান, বোরো বীজতলায় বীজ ফেলার পরই বৃষ্টি শুরু হওয়ায় সেগুলো পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, নুয়ে পড়া ধান কম্বাইন হারভেস্টার দিয়েও কাটা যাচ্ছে না। ধানের কম দাম ও শ্রমিকসংকটের সঙ্গে বৃষ্টি তাঁদের দুর্ভোগ বাড়িয়েছে।
কৃষি সম্পসারণ অধিদপ্তর শরীয়তপুর উপ-পরিচালক মোঃ জাহিদুল আলম গণ-মাধ্যমকে বলেন ঘূর্ণিঝড় আকফানের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিতে ১৫ থেকে ২০শতাংশ রবিশস্য ক্ষতির আশস্কা রয়েছে।
তবে জমির পানি দ্রুত নিষ্কাশন করা গেলে ক্ষতি কমানো সম্ভব। চলতি মৌসুমে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা পুরন করার লক্ষ্যে সরকার বিনামূল্যে রবিশস্যের বীজ ও সার বিতরণ করেছেন।
এছাড়া কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
You must be logged in to post a comment.