শরীয়তপুরে খুচরা সার এ্যসোসিয়শনের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

একতাই-শক্তি একতাই-বল এই প্রতি পাদ্যয় কে, সামনে রেখে মতবিনিময় ও জরুরি আলোচনা সভা করেছেন বাংলাদেশ খুরচা-সার এ্যসোসিশন শরীয়তপুর জেলা শাখা।

২৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় খুরচা সার-এ্যসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেহ্ উদ্দিন রাকিব গাজীর সঞ্চালনায় শরীয়তপুর সদর উপজেলা সংলগ্ন দুবাই প্লাজা চিকন্দী ফুটপার্কের অডিটোরিয়াম এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বারেক গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন রাকিব গাজীর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

যদি খুচরা সার বিক্রেতাদের অন্যায়ভাবে লাইসেন্স বাতিল বা কোন প্রকার হয়রানি করা হয় তাহলে এ্যাশোসিয়েশন পক্ষে থেকে প্রতিবাদ ও প্রয়োজনীয়ন আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য আহবানও জানান বক্তারা। এ সময় জেলা ও উপজেলার শতাধিক খুচরা সার বিক্রেতা সাব ডিলারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ