কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী কলজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী কলজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ নভেমাবার) সকালে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মিরপুর মাহমুদা চৌধুরী ডিবেটিং ক্লাবের উদ্যোগে “মোবাইল ফোন বর্তমান তরুণ প্রজন্মের জন্য অভিশাপ” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়।

এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আলী।

বিচারকের দায়িত্ব পালন করেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছাবিনা ইয়াসমিন, রসায়ন বিভাগের প্রভাষক আরিফ হোসাইন এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম।

ক্ষণগণনাকারীর দায়িত্বে ছিলেন গণিত বিভাগের প্রভাসক রুবাইয়াত হোসেন।

কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেনের সভাপতিত্বে এ সময়ে কলেজ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউর রহমান রাজুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ