শার্শা চটকাপোতায় অস্ত্র-গুলিসহ আসামি আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮, ৬:১৮ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে সোমবার (৫ নভেম্বর) রাত ৯টার সময় শার্শার চটকাপোতা বাজার থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মো:বাবর আলী মোড়ল (৩৫) নামে এক আসামীকে আটক করেছে শার্শা থানার এসআই/সমীর কুমার হোড়।

আটককৃত বাবর আলী,ধদধ শার্শা থানার কন্যাদহ উত্তর পাড়া গ্রামের মৃত দুখে মোড়লের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এমএ মশিয়ার রহমান জানান, সোমবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এস আই সমির কুমারের নেতৃত্বে চটকাপোতা বাজারে অভিযান চালিয়ে পাঁকা রাস্তার পাশ থেকে আসামীর কাছে থাকা পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে  আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ