যশোরে প্রায় দেড়  কোটি টাকার স্বর্ণের ৮ বারসহ, আটক-২

নিজস্ব প্রতিবেদক ।।
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

যশোরে একদিনের ব্যবধানে ফের দেড় কোটি টাকার আটটি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। এসময় দুই পাচারকারী আটক হয়েছে। যশোর-নড়াইল সড়কে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবির একটি টহল দল এ স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার ঘিবা দক্ষিণপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আবু সাইদ এবং একই গ্রামের শাহাজানের ছেলে মহিনুর রহমান।

তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, আটককৃতরা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জব্দকৃত ৮টি স্বর্ণের বারের বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ