হত্যা মামলায় যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি রওশন ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর শহরে অভিযান চালিয়ে শুক্রবার (৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে র্যাব।
রওশন ইকবাল শহরের কাজীপাড়া তেতুলতলা এলাকার বাসিন্দা। তিনি যশোর জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি ছিলেন।
র্যাব-৬ (যশোর)-এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, ২০১৪ সালের একটি হত্যা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি রওশন ইকবাল শাহী। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
You must be logged in to post a comment.